পুজোর সন্ধ্যায় বন্ধুদের জন্য বানান রাজকীয় নার্গিসি কোফতা

সংবাদ থেকে
এ বছর পুজোর আনন্দ যেন দু’হাত ভরে আসছে, আর তার ওপর এ বছর ডাবল সপ্তমী, সবমিলিয়ে পূজার সন্ধ্যা মানেই তো হইচই আর দারুণ সব খাওয়ার আয়োজন! ছুটির এই সুন্দর সন্ধ্যায় বাড়িতে যখন বন্ধুরা আড্ডায় জমবে, তখন গতানুগতিক চিকেন রান্না বাদ দিয়ে বানান নতুন কিছু। আড্ডার মুড একনিমেষে চাঙ্গা করে দিতে এবার ট্রাই করতে পারেন রাজকীয় স্বাদের ‘নার্গিসি কোফতা কারি’। চিকেন আর ডিমের এই চমৎকার পদটি যেমন অতিথি আপ্যায়নে দারুণ মানাবে, তেমনই শুধু কোফতা ভেজে চাটনি বা সসের সঙ্গে স্টার্টার হিসেবেও পরিবেশন করতে পারেন।
প্রথমে একটি পাত্রে চিকেন কিমার সঙ্গে সব মশলা, বেরেস্তা, রোস্টেড বেসন ও স্বাদমতো নুন দিয়ে ভালোভাবে মেখে একটি মিশ্রণ তৈরি করুন। অন্য একটি পাত্রে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে লম্বালম্বি বা গোল করে টুকরো করে কেটে নিন। এবার প্রস্তুত করা চিকেনের কিমার মিশ্রণ দিয়ে ডিমের টুকরোগুলো সুন্দরভাবে কোফতার আকারে মুড়ে নিন। কড়াইতে পরিমাণমতো সাদা তেল গরম করে এই কোফতাগুলো মৃদু আঁচে সোনালী ও মচমচে করে ভেজে তুলে রাখুন।
প্যানে তেল গরম করে তাতে গোটা গরম মশলা ও জিরে ফোড়ন দিন। এরপর আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে টমেটো কুচি ও গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে এলে ফেটানো টক দই এবং কাজুবাদাম বাটা মিশিয়ে নিন। স্বাদমতো নুন ও চেরা কাঁচালঙ্কা দিয়ে গ্রেভিটি ভালোভাবে ফুটিয়ে নিন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



