হাতীবান্ধায় উৎসবমুখর পরিবেশে মা সমাবেশ: বাইসাইকেল প্রদান ও ১০ লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা করলেন এমপি
সূত্র: Rangpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঐতিহ্যবাহী বড়খাতা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, বাল্যবিয়ে রোধ এবং মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়খাতা বালিকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মকছেদুল মমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ আশরাফ আলী।
মূল প্রতিবেদন: Rangpur Times
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


