মৌলভীবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি
সূত্র: Moulvibazar24 / বাংলাদেশ

সংবাদ থেকে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
সোমবার সকালে মৌলভীবাজার পৌঁছালে তাঁকে স্বাগত জানান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।
পরিদর্শনকালে ডিআইজি মহোদয় মৌলভীবাজার সদর উপজেলার আবাহন, ত্রিনয়নী, মহেশ্বরী ও কেন্দ্রীয় কালীবাড়ি পূজামণ্ডপ এবং রাজনগর উপজেলার ঐতিহাসিক পাঁচগাঁও দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন।
মূল প্রতিবেদন: Moulvibazar24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




