২১ অক্টোবর ২০২৬, ২০:২২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ফরিদগঞ্জে জ্যেষ্ঠ সাংবাদিক মহিউদ্দিনকে লাঞ্ছনার ঘটনায় সাবেক এমপির মধ্যস্থতায় নিষ্পত্তি

সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে

চাঁদপুরের ফরিদগঞ্জের দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলার জের ধরে সৃষ্ট উত্তেজনার অবসান ঘটেছে। স্থানীয় সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংক ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের মধ্যস্থতায় এক সমঝোতা সভায় ঘটনার মর্যাদাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ নিষ্পত্তি করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পৌর ছাত্রদলের সাবেক নেতা কামরুল ইসলাম পাটোয়ারীর অতর্কিত হামলায় শারীরিক লাঞ্ছনার শিকার ও আহত হন সাংবাদিক মহিউদ্দিন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে সেখানেও প্রতিপক্ষ বাধার সৃষ্টি করে। তবে সাংবাদিকদের দৃঢ় প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে নেওয়া হলেও এ নিয়ে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

উদ্ভূত পরিস্থিতিতে ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে জ্যেষ্ঠ সাংবাদিকদের সমন্বয়ে দুপুর ৩টায় এক জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন এবং জ্যেষ্ঠ সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর