কক্সবাজারের হিমছড়িতে সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২
সূত্র: Bogura Live / বাংলাদেশ
সংবাদ থেকে
কক্সবাজারের হিমছড়ি এলাকায় সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা গেলেও আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পর্যটকদের একটি দল মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সাগরে গোসলে নামেন। এ সময় ঢেউ ও স্রোতে তাঁরা ভেসে যান। পরে স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
মূল প্রতিবেদন: Bogura Live
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
