২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সুনামিতে হারিয়েছেন স্ত্রী, ১৫ বছর ধরে সাগরে ডুব দিয়ে তাকে খুঁজছেন স্বামী

সূত্র: Dainik Purbokone / আন্তর্জাতিক

সংবাদ থেকে

১৫ বছরেরও বেশি সময় ধরে একই রুটিন মেনে চলেছেন ইয়াসুও- মুখে মাস্ক, এয়ার ট্যাংক এবং ওয়েট বেল্ট পরা। প্রতি মাসে দুইবার, একটি ছোট মাছ ধরার নৌকায় চড়ে উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে সাগরে যাত্রা করেন ইয়াসুও তাকামাতসু। জাপানের উত্তর-পূর্ব মিয়াগি প্রিফেকচারের ওনাগাওয়া বন্দর থেকে নৌকা নিয়ে এই যাত্রা শুরু করেন তিনি।

নৌকাটি যথেষ্ট দূরে চলে গেলে নিচের ঠান্ডা পানিতে ঝাঁপ দেন তিনি। প্রতিটি ডুবের সঙ্গে তিনি সেই একই সাগরে ফিরে যান, যে সাগর তার স্ত্রী ইউকোকে কেড়ে নিয়েছিল।

২০১১ সালে জাপানের উত্তর-পূর্ব উপকূলে আঘাত হানা সুনামিতে ইউকো যে ব্যাংকের ছাদে কাজ করছিলেন, সেখান থেকে তিনি ভেসে যান। সুনামিটি তার পথের সবকিছু ধ্বংস করে দেয়। বিশাল ঢেউটি উপকূল থেকে প্রায় ১০ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছিল।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর