বন-টিলা উজাড় করে শত-শত ‘খুপরি’, ঝুঁকিতে লাখো পর্যটক

সংবাদ থেকে
সিলেট: দেশের অন্যতম ও আকর্ষণীয় দৃষ্টিনন্দন পর্যটনের এলাকার একটি সিলেট। এখানে পর্যটনশিল্পের বিকাশের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ফাইভ স্টার, থ্রি স্টার হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজের সংখ্যা। তবে পর্যটন শিল্পের উন্নয়নের নামে এখানকার পাহাড় টিলা ও বনাঞ্চল উজাড় করে নীরবে-নিভৃতে চলছে পরিবেশ ধ্বংসের এক ভয়ংকর মহোৎসব। পাহাড় ও টিলার বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে একের পর এক অবৈধ রিসোর্ট, যাকে ‘খুপরি’ বলেও ধরে নেওয়া যায়।
কোথাও পাহাড়-টিলা কেটে কয়েকটি কক্ষ নিয়ে একটি ঘর বানিয়ে নাম দেওয়া হচ্ছে ইকো রিসোর্ট, আবার কোথাও বনাঞ্চল উজাড় করে কাঠ ও বাঁশ দিয়ে ঘর বানিয়ে হচ্ছে নাম দেওয়া হচ্ছে পরিবেশবান্ধব কটেজ। রিসোর্টে যাতায়াতের জন্য বনের ভেতরের গাছপালা উজাড় করে তৈরি করা হচ্ছে পথ। ফলে এসব বাণিজ্যিক স্থাপনা এখন সিলেটের পর্যটন খাতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সিলেটের বিভিন্ন রিসোর্ট ঘুরে ও রাত্রিযাপন করে দেখা যায়, কাঠ ও বাঁশ দিয়ে তৈরি রিসোর্টগুলো দেখতে সুন্দর ও পরিবেশবান্ধব মনে হলেও নেই নিজস্ব কোনো নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা বা বর্হিগমন পথ। নেই ফায়ার লাইসেন্স কিংবা পরিবেশ অধিদফতরের ছাড়পত্র। এমনকি অধিকাংশ রিসোর্ট নির্মাণে সংশ্লিষ্ট দফতর থেকে নেওয়া হয়নি কোনো অনুমোদনও।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

