২৫ অক্টোবর ২০২৬, ২০:২২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা

সূত্র: Pahar Barta / বাংলাদেশ

সংবাদ থেকে

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দ্বীপাঞ্চলে অবস্থিত বাঁশকেন্দ্র জামে মসজিদটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত মসজিদটি দীর্ঘ ৫৮ বছরেও পূর্ণাঙ্গ সংস্কার করা হয়নি। এতে মসজিদটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ে। ঝুঁকিপূর্ণ এ মসজিদে নামাজ আদায় করতে গিয়ে আতঙ্কে থাকেন মুসল্লিরা। একই সঙ্গে সকালে মক্তবে কোরআন শিখতে আসা শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন অভিভাবক ও স্থানীয়রা।

মসজিদটির চারপাশে কাপ্তাই লেকের পানি। দ্বীপের মতো বিচ্ছিন্ন এই বাঁশকেন্দ্র এলাকায় প্রায় ৬০০ পরিবারের বসবাস। তাঁদের অধিকাংশই লেকে মাছ শিকার, নৌকা বা সাম্পান চালানো, দিনমজুরি এবং মৌসুমি ছোটখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। আর্থিক অসচ্ছলতার কারণে স্থানীয় বাসিন্দাদের পক্ষে নিজেদের উদ্যোগে মসজিদটির পূর্ণাঙ্গ সংস্কার করা সম্ভব হচ্ছে না।

স্থানীয় মুসল্লিদের অভিযোগ, মসজিদটির অবকাঠামো অত্যন্ত দুর্বল। এতে প্রয়োজনীয় পিলার নেই বলে তাঁরা জানিয়েছেন। চারপাশের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ায় বর্ষাকালে নামাজ আদায়েও দুর্ভোগ পোহাতে হয়। মসজিদের ওজুখানার অবস্থাও নাজুক।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর