২৫ অক্টোবর ২০২৬, ২১:১০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বগুড়ার গাবতলীতে গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনের অভিযোগে গ্রেপ্তার ৩

সূত্র: Bogura Live / অপরাধ

সংবাদ থেকে

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর বাজারে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করে জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাবতলী উপজেলার সুখানপুকুর বন্দর এলাকার মৃত বিশ্বনাথ রাজভরের ছেলে দুলাল রাজভর (৫০), সুখানপুকুর এলাকার মৃত অমৃতের ছেলে রতন (৫৫) এবং গাবতলী পুরান বাজার এলাকার মৃত রামচরণ রাজভরের ছেলে সুবেল রায় (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বুদরুজ্জামান রিশাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। এ সময় সুখানপুকুর বাজার থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

মূল প্রতিবেদন: Bogura Live

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর