২৬ অক্টোবর ২০২৬, ২৩:৩২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ছক্কায় বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক

সূত্র: Dhaka News24 / খেলা

সংবাদ থেকে

ক্রীড়া ডেস্ক: ব্যাট হাতে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়ছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন বাঁহাতি এই ব্যাটার।

ক্রাইস্টচার্চে ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির প্রথম বলেই কভার অঞ্চলের ওপর দিয়ে ছক্কা মারেন অভিষেক।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম বলে এটি তার সপ্তম ছক্কা। এর মধ্য দিয়ে আফগানিস্তানের শফিকুল্লাহ শিনওয়ারিকে পেছনে ফেলে এই তালিকার শীর্ষে উঠে এসেছেন তিনি। শফিকুল্লাহর নামের পাশে রয়েছে ছয়টি ছক্কা। পাঁচটি ছক্কা নিয়ে তালিকার পরের অবস্থানে আছেন ভারতের সূর্যকুমার যাদব।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর