রংপুরে অবকাঠামো উন্নয়ন এগোলেও পিছিয়ে শিল্প খাত

সংবাদ থেকে
রংপুর: রংপুরে সাম্প্রতিক বছরগুলোতে সড়ক, সেতু ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং অবকাঠামোগত সম্প্রসারণে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। কৃষি উৎপাদন, কুটিরশিল্প ও স্থানীয় বাজারকে ঘিরে অর্থনৈতিক কর্মকাণ্ডও বিস্তৃত হচ্ছে। তবে ব্যাংকঋণের উচ্চ সুদ, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত, জ্বালানি ও উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় ধীরগতি এবং বিসিক শিল্পনগরের অব্যবস্থাপনায় সেই সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। ফলে কৃষিনির্ভর অর্থনীতি থেকে শিল্পভিত্তিক অর্থনীতিতে উত্তরণের গতি মন্থর রয়ে গেছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, রংপুর অঞ্চলে সড়ক, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের ফলে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হলেও অর্থায়নের সংকট, উচ্চ উৎপাদন ব্যয় ও জ্বালানি সমস্যায় স্থবির শিল্পায়ন। মাত্র ৫০–৫৫ শতাংশ কারখানা আংশিক সক্ষমতায় চলছে, বন্ধ বা নিষ্ক্রিয় ১৫–২০ শতাংশ।
রংপুরের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের প্রধান ভিত্তি কৃষি এবং কৃষিনির্ভর বিভিন্ন খাত। ধান, আলু, ভুট্টা, শাকসবজি ও তামাকের উৎপাদন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণ এ অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি নার্সারি ও উদ্যানভিত্তিক ব্যবসারও প্রসার ঘটছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



