যুক্তরাষ্ট্রের নজর ভারতের আম্বানির তেল শোধনাগারে, জ্বালানি সহযোগিতা বাড়াতে চান রুবিও

সংবাদ থেকে
বিশ্বের জ্বালানি সরবরাহব্যবস্থা আরও বৈচিত্র্যময় করতে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ভারতের গুজরাটের জামনগরে অবস্থিত রিলায়েন্সের বিশাল তেল শোধনাগার পরিদর্শন করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বুধবার (২১ অক্টোবর) জামনগরের ওই শোধনাগার পরিদর্শনের কথা রয়েছে তাঁর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পশ্চিম গোলার্ধ থেকে আসা জ্বালানি তেল পরিশোধনের ক্ষেত্রে রিলায়েন্সের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ খুঁজছে ওয়াশিংটন। এতে ভারত ও যুক্তরাষ্ট্র—দুই দেশই লাভবান হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
রিলায়েন্সের জামনগর শোধনাগারে প্রতিদিন ১৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করার সক্ষমতা রয়েছে। এটি বিশ্বের বৃহত্তম একক স্থানের তেল শোধনাগার হিসেবে পরিচিত। ভারী অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতার কারণে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের জ্বালানি পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



