২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ভারতে ককরোচ পার্টির বিক্ষোভে যোগ দিচ্ছেন অর্থমন্ত্রীর স্বামী পরা

সূত্র: Dhaka News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

ভারতের বিতর্কিত ভোটার তালিকা সংশোধন বা ‘স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন’ (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে দেশজুড়ে তীব্র রাজনৈতিক ও সামাজিক অসন্তোষ দেখা দিয়েছে। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই মোদি সরকারের নীতিকে বড় ধরণের চ্যালেঞ্জ জানিয়ে নতুন তোলপাড় সৃষ্টি করেছেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী তথা দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর।

তিনি ২৩ অক্টোবর ‘ককরোচ জনতা পার্টি’ এবং ‘পিপল এগেইনস্ট এসআইআর’ জোটের আয়োজিত দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচিতে সরাসরি অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। অর্থমন্ত্রীর রাজনৈতিক অবস্থানের সম্পূর্ণ বিপরীতে গিয়ে তার স্বামীর এমন প্রকাশ্য রাজপথে নামার সিদ্ধান্ত ভারতের রাজনীতিতে এক নজিরবিহীন আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার আয়োজিত এই রাজপথের গণবিক্ষোভে পরাকলা প্রভাকরের পাশাপাশি একই মঞ্চে শামিল হচ্ছেন ভারতের একাধিক শীর্ষস্থানীয় অধিকারকর্মী ও বিশিষ্ট নাগরিকেরা। এদের মধ্যে রয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, প্রখ্যাত অভিনেতা প্রকাশ রাজ, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ, বিশিষ্ট কৃষক নেতা রাকেশ টিকাইত এবং মহাত্মা গান্ধীর প্রপৌত্র তথা লেখক তুষার গান্ধী। সমাজের বিভিন্ন স্তরের এই প্রভাবশালী ব্যক্তিদের একই ব্যানারে আগমন আন্দোলনকে ভিন্ন মাত্রা দিয়েছে।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর