10 November 2026, 01:13 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

বিরোধী দলকে মূল্যায়ন করা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

Source: Dhaka News24 / Bangladesh

সংবাদ থেকে

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জামায়াত ইসলামীর সেক্রেটারির বক্তব্যের জবাবে বলেছেন, আমরা কী খাচ্ছি, সেটা অন্য আলোচনা। আমরা ঘরের মধ্যে খাচ্ছি, আপনারা তো দেখছেন না। আপনারা চকলেট পাচ্ছেন, এটা স্বীকার করেছেন। তার মানে বাংলাদেশের বিরোধী দলের কমবেশি হলেও মূল্যায়ন আছে। আমরা তাদের মূল্যায়ন করছি, সংসদে ও সংসদের বাইরে তাদের কথা শুনছি। এর আগে বিএনপি বিরোধী দলে থাকলেও বসার জায়গা পর্যন্ত দেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের সময় বেহেশতের কথা বলে ভোট নেওয়া এবং পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নাচার অভিযোগ রয়েছে জামায়াত নেতাদের বিরুদ্ধে। নির্বাচনের সময় তাদের বিভিন্ন পূজামণ্ডপে দেখা গেলেও এবার দুর্গাপূজায় কোনো মণ্ডপে দেখেননি বলে জানান তিনি।

মীর শাহে আলম বলেন, ‘নির্বাচনের সময় বেহেশতের কথা বলে ভোট নিয়েছেন। দুর্গোৎসবের সময় যেভাবে পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নেচেছেন, রোজা ও পূজাকে এক করেছেন এবং মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন, এবার কিন্তু আপনাদের কোনো পূজামণ্ডপে দেখিনি। ধোঁকাবাজির রাজনীতি, সস্তার রাজনীতি ও ভোটের রাজনীতি বন্ধ করে দেশের মানুষের জন্য রাজনীতি করুন। মানুষ আপনাদের ভোট দিয়ে বিরোধী দলের আসনে বসিয়েছে। বিরোধী দলের কাছ থেকে জনগণ দায়িত্বশীল আচরণ আশা করে।’

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending