২৫ অক্টোবর ২০২৬, ২৩:২৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রানীনগরে ৮ দলের ‘পা গোলি’ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন ব্ল্যাক হর্স

সূত্র: Silkcity News / খেলা

সংবাদ থেকে

আটটি দলের অংশগ্রহণে রানীনগর মোন্নাফের মোড়ে শুরু ও সম্পন্ন হয়েছে ‘ইয়াংস্টার পা গোলি ফুটবল টুর্নামেন্ট’। স্থানীয় যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

​আটটি দল নিয়ে আয়োজিত একদিন ব্যাপী এই পা গোলি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় কুইক সেটাপকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্ল্যাক হর্স।

​টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনাটা পিএলসি-এর জিএম (ম্যানুফ্যাকচারিং) ওবায়দুল ইসলাম ফ্রিডম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমাদের তরুণদের বলতে চাই, শুধু ভালো খেলোয়াড় হওয়াই নয়, একজন ভালো মানুষ হওয়াও জীবনের বড় সাফল্য। আপনারা মাদককে না বলুন, অন্যায়কে না বলুন। খেলাধুলা ও ভালো কাজের মাধ্যমে নিজেদের গড়ে তুলুন।”

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর