২৫ অক্টোবর ২০২৬, ১৩:৪৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রামেক হাসপাতালে ডেঙ্গুতে তরুণের মৃত্যু

সূত্র: Silkcity News / স্বাস্থ্য

সংবাদ থেকে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে এক তরুণের মৃত্যু হয়েছে। তার নাম মো. রাসেল (২৩)। বাড়ি নাটোর সদর উপজেলায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টার দিকে কলেজছাত্র রাসেল মারা যান।

হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন সকালেই তিনি মারা গেলেন।

হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় নতুন ৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, আর ছাড়পত্র পেয়েছেন ৫১ জন। বর্তমানে ১৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর