শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে এক রাতেই ৮ মোবাইল-টাকা চুরি

সংবাদ থেকে
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে রোগীদের স্বজনদের টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র হারিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাদের স্বজনেরা। দিন দিন চুরি বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। স্বাস্থ্যসেবার বদলে উল্টো চুরি আতঙ্কে মানসিক অশান্তিতে দিন কাটাচ্ছেন রোগীরা।
অভিযোগ উঠেছে, কর্তৃপক্ষের চরম অবহেলা ও তদারকির অভাবেই এমন পরিস্তিতি তৈরি হয়েছে।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় একাধিকবার এই হাসপাতালে চুরির ঘটনা নিয়ে আলোচনা ও নানামুখী পদক্ষেপের কথা বলা হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। চোর চক্রের হাত থেকে কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না রোগীদের গহনা, মোবাইল ফোন ও গচ্ছিত অর্থ। দীর্ঘদিন ধরে চলে আসা এই চুরির দৌরাত্ম্য এখন বহির্বিভাগ ছাড়িয়ে হাসপাতালের আবাসিক ওয়ার্ড পর্যন্ত পৌঁছে গেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

