২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ডেঙ্গু প্রতিরোধে আনোয়ারায় পরিচ্ছন্নতা কর্মসূচি, টেস্ট কিট বিতরণ

সূত্র: Chattogram Pratidin / স্বাস্থ্য

সংবাদ থেকে

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর বিস্তার ও প্রাণহানি শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ঘোষণা করেন। এর অংশ হিসেবে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ বাড়িঘর ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।

মূল প্রতিবেদন: Chattogram Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর