২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সন্দ্বীপে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, যুবদল নেতার বিরুদ্ধে আগেও জমি দখল-হামলার অভিযোগ

সূত্র: Chattogram Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

চট্টগ্রামের সন্দ্বীপে রাত দেড়টার দিকে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মুছাপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব জাকারিয়া তসলিম ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। আহত ব্যবসায়ী সাহাব উদ্দিনকে (৪০) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর হাত, মাথা, বুক ও পায়ের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। জমি দখল, চাঁদাবাজি, হামলা ও সালিশের নামে হয়রানির অভিযোগে এর আগেও আলোচনায় এসেছিলেন এই যুবদল নেতা।

গত ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেরানী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাকারিয়া তসলিমের নেতৃত্বে একদল ব্যক্তি সাহাব উদ্দিনের ওপর হামলা চালান। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে প্রায় মুমূর্ষু অবস্থায় তাঁকে ফেলে রেখে চলে যান হামলাকারীরা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁর শরীরের বিভিন্ন স্থানে সেলাই দিতে হয়েছে।

মূল প্রতিবেদন: Chattogram Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর