২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’-ফেসবুক পোস্টে এসিল্যান্ড

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট ঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের মৃত্যুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করে পোস্ট দিয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ নামের আইডি থেকে দুটি পোস্ট করা হয়।

প্রথম পোস্টে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবে।’ এর কিছুক্ষণ পর অন্য আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার।’ এমন পোস্টের পর ওই কর্মকর্তা মানসিকভাবে অসুস্থ বলে মন্তব্য করেছেন ইউএনও শিল্পী রাণী মোদক।

তিনি বলেছেন, এসিল্যান্ড মানসিকভাবে অসুস্থতা ও ট্রমাগ্রস্ত। সে কারণে তিনি অস্বাভাবিক আচরণ করেছেন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এসিল্যান্ড আরিফুর রহমানের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর