নগরজুড়ে ব্যাটারি রিকশার দৌরাত্ম্য

সংবাদ থেকে
আদালতের নির্দেশনা ও সরকারি সিদ্ধান্ত থাকা সত্ত্বেও দাপটে চলছে ব্যাটারিচালিত রিকশা। প্রতিদিন অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে নগরের বিভিন্ন এলাকায় অভিযান, আটক ও মামলা অব্যাহত রয়েছে। ডাম্পিং স্টেশনগুলোও ব্যাটারি রিকশায় ঠাসা। ট্রাফিক পুলিশের এমন দাবির প্রেক্ষিতে নগরজুড়ে বেড়েই চলেছে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য। ভোর থেকে গভীর রাত পর্যন্ত অলিগলি থেকে এখন মূল সড়ক সবখানেই এখন ব্যাটারি রিকশার দাপট। কোথাও কোথাও আবার অবৈধ স্ট্যান্ডও গড়ে তোলা হয়েছে। সেখানে নিয়মিত তোলা হচ্ছে টাকা। ব্যাটারি রিকশার বেপরোয়া চলাচলে বাড়ছে যানজট। পথচারীদের চলাচলে তৈরি হয়েছে রীতিমত ঝুঁকি ও আতঙ্ক। এছাড়া ঘটছে দুর্ঘটনাও।
এদিকে অবৈধ এসব ব্যাটারি রিকশার অবাধ চলাচলে সড়কের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহেও চাপ তৈরি করেছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় চার্জিং স্টেশনের সংখ্যা বেড়েছে বলেও জানা গেছে।
সংশ্লিষ্টদের তথ্য বলছে, নগরে ৫০ হাজারের বেশি ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। প্রতিটি রিকশা দিনে গড়ে প্রায় ৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছে। সেই হিসেবে ৫০ হাজার রিকশা প্রতিদিন ঘিলছে ৪ লাখ ইউনিট বিদ্যুৎ। এতে ব্যাটারিচালিত রিকশা বিদ্যুৎ সরবরাহে নতুন চাপ তৈরি করেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



