দামুড়হুদায় গোডাউন থেকে ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ, সিলগালা
সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাঈম অটোমোবাইল ও বীজ ভান্ডারের গোডাউন থেকে প্রায় ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিস। এ ঘটনায় গোডাউনটি সিলগালা করা হয়েছে। এ ছাড়া দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার হাউলি মোড়ে অবস্থিত গোডাউনটিতে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোডাউনটি সিলগালা করার নির্দেশ দেন।
মূল প্রতিবেদন: Meherpur Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




