সামিট এলএনজি টার্মিনালের ৩০০তম শিপ-টু-শিপ স্থানান্তর সম্পন্ন

সংবাদ থেকে
সামিট এলএনজি টার্মিনাল সমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস স্থানান্তরের ৩০০তম কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। ২০১৯ সালের এপ্রিলে কার্যক্রম শুরুর পর এ অর্জনকে পরিচালনগত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।
রোববার (২৫ অক্টোবর) সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটির ভাষ্য, আন্তর্জাতিক নিরাপত্তামান বজায় রেখে দক্ষতার সঙ্গে টার্মিনাল পরিচালনার ধারাবাহিক প্রচেষ্টার অংশ এই অর্জন।
সামিট এলএনজির তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরে দেশের মোট গ্যাস চাহিদার প্রায় ১৮ শতাংশ সরবরাহ করেছে তাদের টার্মিনাল। কার্যক্রম শুরুর পর থেকে টার্মিনালটি ৪ কোটি ১৮ লাখ ৫৩ হাজার ২৯৪ ঘনমিটার এলএনজি গ্রহণ করেছে। একই সময়ে প্রক্রিয়াজাত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯৪ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার ৩০৬ এমএমবিটিইউ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


