৬ নভেম্বর ২০২৬, ১৭:৫৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

সূত্র: Chandpur Times / শিক্ষা

সংবাদ থেকে

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। কোনো ধরনের বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করা যাবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বোর্ডের দেওয়া নির্দেশনায় ফরম পূরণের পাশাপাশি জিপিএ উন্নয়ন ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম ও শর্তের কথা স্পষ্ট করা হয়েছে।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে কিন্তু জিপিএ-৫ পায়নি,এমন শিক্ষার্থীরা নিবন্ধনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়নের সুযোগ পাবে। তবে তাদের সব বিষয়ে পূর্ণাঙ্গ ২০২৬ খ্রিষ্টাব্দের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারেই ২০২৭ সালের পরীক্ষায় অংশ নিতে হবে।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর