২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মেয়র থেকে চসিকের পূর্ণকালীন প্রশাসক শাহাদাত

সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) এবার পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন ডা. শাহাদাত হোসেন। মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন তিনি। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেছেন উপসচিব জুয়েল রানা।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন শাহাদাত। সংশোধিত আইনের ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী, এ সময়ে তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য ভাতাও পাবেন।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর