বি-আর পাওয়ারজেনের প্রধান প্রকৌশলীকে অপসারণ অবৈধ ঘোষণা হাইকোর্টের
Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে
ঢাকা: রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বি-আর পাওয়ারজেন লিমিটেডের প্রধান প্রকৌশলী মো. মাহবুব কবিরকে চাকরি থেকে অপসারণের আদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে অবিলম্বে স্বপদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আদালত।
বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রোববার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।
রায়ের তথ্য অনুযায়ী, মিরসরাই বিদ্যুৎ প্রকল্পের জেনারেটরের উৎস নিয়ে জটিলতার জেরে ২০২০ সালের ২৩ জুন অসদাচরণের অভিযোগে মাহবুব কবিরকে চাকরি থেকে অপসারণ করা হয়। তবে এ প্রক্রিয়াকে প্রাকৃতিক ন্যায়বিচারের পরিপন্থি বলে উল্লেখ করেছেন হাইকোর্ট।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗