শাহরাস্তিতে জমি সংক্রান্ত বিরোধে কবরস্থানে দাফনে বাধা

সংবাদ থেকে
চাঁদপুরের শাহরাস্তিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৮৫ বছর বয়সী বৃদ্ধ নুরুল ইসলামের শেষ ঠিকানা পারিবারিক কবরস্থানে না হয়ে হয়েছে নিজ বাড়ির আঙিনায়। রোববার (২৫ অক্টোবর) বাদ আসর জানাজাশেষে দাফনের কথা থাকলেও স্বজনদের বাধার মুখে শেষ পর্যন্ত বাদ এশা দাফন সম্পন্ন করতে বাধ্য হয় পরিবার।
স্থানায় সূত্র ও ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের কুলশী মিয়াজী বাড়ির নুরুল ইসলাম মিয়াজী রোববার সকাল ১১টায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর স্বজনেরা দাফনের প্রস্তুতি নিলে একই বাড়ির মো. আলমের পরিবার বাধা দেয়। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে কোনো সমঝোতা বা সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত মৃত নুরুল ইসলামকে তাঁর বাড়ির আঙিনাতেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নিহতের ভাগিনা খোকন পাটোয়ারী জানান, তার মামার কোনো ছেলে নেই, কেবল ৫টি মেয়ে রয়েছে। পূর্বপুরুষদের দাফন এই পারিবারিক গোরস্থানেই করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি আরও জটিল না করতে আমরা বাড়ির আঙিনাতেই দাফনের সিদ্ধান্ত নিয়েছি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
