গণমাধ্যমের স্বাধীনতায় কাঠামোগত সংস্কার ও স্ব-নিয়ন্ত্রণের তাগিদ

সংবাদ থেকে
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে আইন, নীতি ও প্রাতিষ্ঠানিক কাঠামোয় সমন্বিত সংস্কারের তাগিদ দিয়েছেন চট্টগ্রাম বিভাগের গণমাধ্যম-সংশ্লিষ্ট অংশীজনেরা।
তাঁরা বলেছেন, গণমাধ্যমের স্বচ্ছতা, জবাবদিহি ও সম্পাদকীয় স্বাধীনতা নিশ্চিত করতে কার্যকর স্ব-নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে ধারাবাহিক সংলাপ প্রয়োজন। গণমাধ্যম নিজস্ব জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের কঠোর ও বিতর্কিত আইন প্রয়োগ করে হস্তক্ষেপের সুযোগ তৈরি হতে পারে।
রোববার চট্টগ্রামে আয়োজিত এক বিভাগীয় মতবিনিময় সভায় এসব কথা বলেন তাঁরা। গণমাধ্যমের পেশাগত ও নৈতিক মানোন্নয়ন এবং স্ব-নিয়ন্ত্রণের বাস্তবসম্মত কাঠামো যাচাইয়ের লক্ষ্যে মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) উদ্যোগে এ সভা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




