২৯ অক্টোবর ২০২৬, ০৪:০১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

গণশুনানিতে অসহায়ত্বের আর্তনাদ: গরিব অটোরিকশা চালকের ৯ বছরের ছেলের ওপেন হার্ট সার্জারির দায়িত্ব নিলেন ময়মনসিংহের ডিসি

সূত্র: Dainik Jahan / বাংলাদেশ

সংবাদ থেকে

ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার বাসিন্দা ও পেশায় সামান্য গাড়িচালক মোঃ শফিকুল ইসলাম এবং মোছাঃ শেফালী খাতুনের দ্বিতীয় ছেলে সোহানুর ইসলাম রাব্বী (৯)। জন্মগতভাবে জটিল হৃদরোগে আক্রান্ত রাব্বীর জন্মের সাত মাস পরই এই রোগ ধরা পড়ে।

​পরিবারের চরম আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে সন্তানের উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হচ্ছিল না। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে ওষুধ চালিয়ে গেলেও সময়ের সঙ্গে সঙ্গে রাব্বীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকরা জানান, শিশুটির হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচারসহ জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা প্রয়োজন, যার সম্ভাব্য খরচ ছিল প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা।

​এমন সংকটময় পরিস্থিতিতে গত ১৫ সেপ্টেম্বর ময়মনসিংহের জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক গণশুনানিতে উপস্থিত হয়ে চিকিৎসার জন্য আকুল আবেদন জানান রাব্বীর মা মোছাঃ শেফালী খাতুন। শিশুটির পরিবারের চরম অসহায়ত্বের কথা মনোযোগ দিয়ে শোনেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর