প্রবারণা পূর্ণিমায় চট্টগ্রামের আকাশ উড়ছে রঙিন ফানুস

সংবাদ থেকে
চট্টগ্রাম: নানা আয়োজনের মধ্য দিয়ে বন্দর নগরী চট্টগ্রামে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, শীল গ্রহণ, প্রদীপপূজা পালন ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামে আকাশে ছড়িয়ে পড়েছে নানা রঙ-বেরঙের বিভিন্ন আকারের ফানুস। চট্টগ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম মন্দির নন্দনকানন বৌদ্ধ মন্দিরের চার পাশে লোকেলোকারণ্য।
সরেজমিন দেখা গেছে, চট্টগ্রামের চেরাগী মোড় থেকে শুরু হয়ে পুলিশ প্লাজার আগ পর্যন্ত এবং লাভলেইন মোড় পর্যন্ত মানুষ আর মানুষ। নন্দনকানন বৌদ্ধ মন্দিরের সামনে ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমা উৎসব পালন করছেন এ ধর্মের অনুসারীরা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
