২৬ অক্টোবর ২০২৬, ১০:৫০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

লাখাইয়ে এসেড বীজ কম্পানীর লোকদের সাথে স্থানীয় কৃষকদের মতবিনিময়

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

লাখাই প্রতিনিধি ॥ “কৃষির অগ্রগতি, কৃষকের সমৃদ্ধি” এই প্রত্যয় নিয়ে লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের কাশিমপুর গ্রামে এসেড বীজের রোপণকৃত আমন ধানের মাঠ পরিদর্শন করা হয়েছে। গতকাল রোববার (২৫শে অক্টোবর) সকালে মাঠপর্যায়ে এসেড বীজের অগ্রগতি এবং আমন ধানের সার্বিক বেড়ে ওঠা পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

মাঠ পরিদর্শনের সময় ধানের বর্তমান অবস্থা, গাছের স্বাস্থ্যকর বৃদ্ধি এবং মাঠপর্যায়ে এই মানসম্মত বীজের কার্যকারিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এছাড়া স্থানীয় কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন অতিথিরা। এ সময় আধুনিক পদ্ধতিতে আমন ধানের চাষাবাদ, রোগবালাই দমন ও উৎপাদন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এসেড হবিগঞ্জ-এর এসিইএল ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কে. বিশ্বাস, ব্র্যাস-এর পরিচালক এসএম মোজাহিদ, কৃষি উন্নয়ন প্রকল্প, ব্যাস-এর শফিকুল ইসলাম ফটিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় কৃষকবৃন্দ।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর