ফটিকছড়িতে জঙ্গলে মিলল দেশীয় তৈরি শুটার গান
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে এসআরবি-৭ চট্টগ্রাম।
রবিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার লেলাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুর বণিকপাড়া-সংলগ্ন নতুন মহাজনের পুরোনো বাড়ির পাশের জঙ্গল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হাটহাজারী সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবিরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় জঙ্গলের ভেতরে পরিত্যক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরি একনলা শুটার গানটি পাওয়া যায়।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



