
রাজশাহীতে পদ্মার তীরে মিলল ২ কেজি হেরোইন
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পদ্মা নদীর তীর থেকে দুই কেজি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার রাত দেড়টার দিকে গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় টনি মেম্বারের ঘাটের পাশের নদীর তীরবর্তী ঝোপঝাড় থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সদর কোম্পানির একটি অপারেশন দল সেখানে অভিযান চালায়। তবে আশপাশে খোঁজাখুঁজি করেও হেরোইনের কোনো মালিককে পাওয়া যায়নি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

