২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল হরিমনি ত্রিপুরার

সূত্র: Pahar Barta / বাংলাদেশ

সংবাদ থেকে

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে এ ঘটনার খবর জানা যায়। উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হরিমনি ত্রিপুরা ওই এলাকার ওমাইপ্রু ত্রিপুরার ছেলে।

নিহতের বড় ভাই জন ত্রিপুরা জানান, সোমবার পাহাড়ের ঝুমখেত থেকে ধান আনতে গিয়েছিলেন হরিমনি। এ সময় পাহাড়ের ওপর থেকে হঠাৎ একদল বন্য শূকর নেমে এসে তাঁকে আক্রমণ করে। আশপাশে কেউ না থাকায় তিনি পালানোর চেষ্টা করেন। কিন্তু শূকরের পাল থেকে রক্ষা পাননি তিনি। শূকরের আক্রমণে তাঁর শরীর গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় তাঁদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে জানান জন ত্রিপুরা। তিনি বলেন, মঙ্গলবার (২৭ অক্টোবর) মরদেহের সৎকার করা হবে। বিষয়টি ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরাকে জানানো হয়েছে।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর