চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার অফিস থেকে ২ কেজি হেরোইন উদ্ধার
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শান্তির মোড় এলাকার একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে দুই কেজি কথিত হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত সন্দেহে এক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার শান্তির মোড় এলাকায় এ. জে. আর. ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পলাতক ওই মাদক ব্যবসায়ী হেরোইনগুলো বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিলেন। পরে সেগুলো কুরিয়ারের মাধ্যমে ঢাকার মিরপুরে পাঠানোর জন্য এজেন্সিতে বুকিং দিয়ে যান। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করেনি পুলিশ।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



