পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ ২
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসলে নেমে দুজন নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শরিফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মী পদ্মা নদীতে গোসল করতে নামেন। এ সময় তাদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুজন নিখোঁজ হন। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা শরিফ ল্যান্ডমার্ক লিমিটেডের কর্মী মো. মারুফ (৪০) এবং পটুয়াখালীর বাসিন্দা মো. রাসেল (৩৫)।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



