২৮ অক্টোবর ২০২৬, ১৯:০৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নভেম্বরে ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে পাবনা

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

পাবনা: নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে পাবনা থেকে ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল চালু হতে পারে। এ জন্য ২০টি নতুন কোচ সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছেছে। কমিশনিংসহ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেন চলাচল শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চালুর খবরে উচ্ছ্বসিত পাবনাবাসী।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বলেন, ‘আমাদের কিছু ইন্টারনাল প্রসেস আছে, এগুলো অ্যাডজাস্ট করব আমরা। সপ্তাহ তিনেক সময় লাগবে। আমরা আশা করছি যে, নভেম্বরের মাঝামাঝি কোনো একটি দিনে আমরা এটি উদ্বোধন করতে পারব।’

পাবনা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নসহ প্রয়োজনীয় কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন স্টেশন ইনচার্জ মিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের পাবনা স্টেশনের কাঠামোগত সকল কাজ সম্পন্ন হয়েছে। তাছাড়া লাইনগত বা অ্যাক্সিডেন্টাল যা ক্রুটি ছিলো সেগুলো শেষ হয়ে গেছে। পাবনা টু ঢাকা অতি শিগগিরই লাইন চালু হবে।’

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর