২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

খাসজমিতে উচ্ছেদ অভিযানের সময় লুটপাটের অভিযোগ

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

শরীয়তপুর: শরীয়তপুর-চাঁদপুর সীমান্তবর্তী চরাঞ্চলে সরকারি খাসজমিতে গড়ে ওঠা মাছের ঘের উচ্ছেদে অভিযানের সময় লুটপাট, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। ঘেরমালিকদের অভিযোগ, অভিযানের সময় বাঁধ কেটে দেওয়ায় মাছ ভেসে যায় এবং ঘেরের স্থাপনা ও মাছের খাদ্যে আগুন দেওয়া হয়। এ ছাড়া চাঁদা না পেয়ে এক খামারির গরু, ছাগল ও হাঁস নিয়ে গেছেন স্থানীয় যুবদল নেতা জাহাঙ্গীর মাঝি ও তার সমর্থকেরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর।

ঘেরমালিকদের দাবি, গত ২১ অক্টোবর থেকে চাঁদপুরের ইব্রাহিমপুর ইউনিয়নের মখদ্দি ও আশপাশের চরাঞ্চলে চালানো অভিযানে অন্তত ২৫ থেকে ৩০টি মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় শতকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

ক্ষতিগ্রস্ত ঘেরমালিক ইকবাল পাটোয়ারী বলেন, নরসিংহপুর ফেরিঘাটের পাশে মখদ্দি এলাকায় প্রায় ৫৮ একর জমিতে একাধিক মাছের ঘের গড়ে তুলেছিলেন তিনি। এসব ঘেরে তার প্রায় ৮ কোটি টাকা বিনিয়োগ ছিল।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর