২৮ অক্টোবর ২০২৬, ২২:৪৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

সূত্র: TechZoom / প্রযুক্তি

সংবাদ থেকে

দেশের সর্ববৃহৎ ফ্যাশন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম হাল ফ্যাশন এবং বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে। বাংলাদেশের ফ্যাশন, লাইফস্টাইল ও মিডিয়া খাতে সৃজনশীল উদ্যোগ সম্প্রসারণ এবং নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্য নিয়ে এই অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয় ২৬ অক্টোবর, ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে।

এই সহযোগিতার মাধ্যমে দেশজুড়ে নিজেদের কার্যক্রম ও কন্টেন্টের পরিসর বাড়ানো, আরোও বৃহত্তর দর্শক-শ্রোতার সঙ্গে সমপৃক্ত হওয়া এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে দুই প্রতিষ্ঠানের। সময়ের সঙ্গে পরিবর্তিত ভোক্তাদের রুচি, আগ্রহ ও জীবনযাপনের ধরণকে গুরুত্ব দিয়ে এই উদ্যোগে ফ্যাশন ও ব্যক্তিগত সাজসজ্জার পাশাপাশি খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও সুস্থতা, ত্বকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, গৃহসজ্জা, পোষা প্রাণী এবং জলবায়ু ও গাছপালা পরিচর্যার মতো বিষয়ও অন্তর্ভুক্ত হবে। সমসাময়িক জীবনধারা ও মানুষের বহুমুখী আগ্রহের সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্যবহুল, আকর্ষণীয় ও প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরী করে এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের ফ্যাশন শো, বড় পরিসরের আয়োজন, রিয়ালিটি শো, বিষয়ভিত্তিক পডকাস্ট, বিশেষ অনুষ্ঠান, ডিজিটাল কন্টেন্ট এবং ম্যাগাজিন প্রকাশনাসহ বিভিন্ন উদ্যোগে যৌথভাবে কাজ করবে।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর