ভারমুক্ত হয়ে এনবিআর চেয়ারম্যান ও সচিব হলেন আহসান হাবিব
সূত্র: Daily Probaha / বাংলাদেশ
সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ াতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব পদে ভারমুক্ত হয়ে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। তাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। অবসরে যাওয়ার আগে তিনি নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
মূল প্রতিবেদন: Daily Probaha
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


