৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস
সংবাদ থেকে
খবর বিজ্ঞপ্তি ঃ ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে খুলনা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সোমবার (২৬ অক্টোবর) সকালে খুলনা জেলা প্রশাসক (ডিসি) হুরে জান্নাতের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় লংমার্চের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি। দুপুরে নেতৃবৃন্দ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার জন্য সহযোগীতা কামনা করেন। এর আগে নেতৃবৃন্দ ডিআইজি মো. রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করে অনুরূপ সহযোগীতা কামনা করেন।
বৈঠক থেকে বের হয়ে জামায়াত নেতৃবৃন্দ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচিটি যাতে শান্তিপূর্ণ ও শৃঙ্খলিতভাবে সফল করা সম্ভব হয়, সে বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। লংমার্চ চলাকালীন জনদুর্ভোগ এড়ানো এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে দলের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়। এ সময় নেতৃবৃন্দ কর্মসূচির সফল বাস্তবায়নে প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


