২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ইসরায়েলে নির্বাচন : ভোট দিতে আসছেন প্রবাসীরা, চাপে নেতানিয়াহু

সূত্র: Silkcity News / আন্তর্জাতিক

সংবাদ থেকে

রাত পোহালেই পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে ইসরায়েলে। ফিলিস্তিনে দীর্ঘ ও নিষ্ঠুর সামরিক অভিযান পরিচালনা, ইরানে হামলা করাসহ বিভিন্ন কারণে এ নির্বাচনে এমনিতেই চাপে আছেন নেতানিয়াহু; তার সেই চাপকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে প্রবাসী ইসরায়েলি ভোটাররা।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ভোট দিতে নিউ ইয়র্ক থেকে ইসরায়েলে এসেছেন মোশে লাভি। এপিকে তিনি জানান, বর্তমান সরকারের ওপর থেকে তার আস্থা উঠে গেছে এবং ভোট দেওয়ার মাধ্যমেই তিনি নিজের কণ্ঠস্বর পৌঁছে দিতে চান।

নেতানিয়াহুর বিরোধিতাকারীদের মধ্যে লাভি একা নন, কিংবা তিনি কোনো ক্ষুদ্র কট্টরপন্থী গোষ্ঠীর অংশও নন। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম নির্বাচনে—অর্থাৎ মঙ্গলবারের এ নির্বাচনে ভোট দিতে যে ৬৭,০০০ ইসরায়েলি নাগরিক দেশে ফিরছেন, লাভি তাদেরই একজন। শুধু ভোট দিতে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশে ফেরার কারণ প্রসঙ্গে নিউ ইয়র্ক টাইমসকে মোশে লাভি বলেন, “ইসরায়েল রাষ্ট্রের কূটনৈতিক পদক্ষেপগুলো বিদেশে বসবাসরত ইসরায়েলিদের জীবনেও প্রভাব ফেলে। তাই আমার ভোট দেওয়ার অধিকার যৌক্তিক, কারণ এই নীতিগুলোর প্রভাব আমার ওপরও পড়বে।”

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর