সীতাকুণ্ডে লরির ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৫
সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে
সীতাকুণ্ডে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর লরি উঠে গেলে নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন নারী, একজন শিশু ও একজন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗








