নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব টিকে থাকার লড়াই আজ

সংবাদ থেকে
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গাজায় জাতিনিধন, ধ্বংসযজ্ঞ, লাখো ফিলিস্তিনির বাস্তুচ্যুতি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ হবে আজ। তবে ইসরায়েলের নেতৃত্ব বদলালেই ফিলিস্তিনিদের জীবনে স্বস্তি ফিরবে, এমন কোনো নিশ্চয়তা নেই।
এরই মধ্যে দেশটির প্রধান দুই নির্বাচনি জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। তবে রয়টার্সের বিশ্লেষণ বলছে, ১৯ বছর ক্ষমতায় থাকা ইসরায়েলের দীর্ঘমেয়াদী এই নেতা রাজনৈতিকভাবে টিকে থাকার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ। দেশটিতে জাতীয়তাবাদী রাজনীতি ক্রমশ শিকড় গেড়েছে। ইসরায়েলের খণ্ডিত রাজনৈতিক ব্যবস্থায় সরকার গঠনের জন্য নেতানিয়াহুই সম্ভবত সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জনমত জরিপগুলো বলছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তাদের ডানপন্থী মিত্রদের সঙ্গে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন প্রতিদ্বন্দ্বী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। আইজেনকোট একজন সাবেক সামরিক প্রধান এবং নিরাপত্তা বিষয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত। ডানপন্থী ও মধ্যপন্থী-উভয় শিবিরেরই সমর্থন রয়েছে তার প্রতি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





