সাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য

সংবাদ থেকে
ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে তদন্তের জন্য গঠিত টাস্কফোর্সের প্রতিবেদনে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে প্রতিবেদনটি হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের বরাতে এ তথ্য জানা গেছে। তবে প্রতিবেদনে সংশ্লিষ্টতার যে তথ্য উঠে এসেছে, সে বিষয়ে বিস্তারিত বিবরণ তাৎক্ষণিকভাবে প্রকাশিত হয়নি।
এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ২০২৫ সালের ৬ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। পরে আদালতের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় টাস্কফোর্স গঠন করে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






