৩১ অক্টোবর ২০২৬, ১০:৩০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ত্রিশালে রিজভী কনস্ট্রাকশনে চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদঘাটন: ৮ জন গ্রেপ্তার, ট্রাক ও মালামাল উদ্ধার

সূত্র: Dainik Jahan / অপরাধ

সংবাদ থেকে

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সরাসরি তত্ত্বাবধানে এবং ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদের নেতৃত্বে ত্রিশাল থানা এলাকায় ‘রিজভী কনস্ট্রাকশন লিমিটেড’-এর নির্মাণসামগ্রী সংরক্ষণস্থলে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় একাধিক জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং লুণ্ঠিত মালামালের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

​গত ১ অক্টোবর ২০২৬ সালের সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে ২ অক্টোবর রাত ৩টার মধ্যে ত্রিশালের ২ নম্বর বৈলর ইউনিয়নের বৈলর মঠবাড়ি বড় পুকুরপাড় এলাকায় ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনসংলগ্ন রিজভী কনস্ট্রাকশন লিমিটেডের সীমানাপ্রাচীরের ভেতরে এই ডাকাতির ঘটনা ঘটে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে দুটি ট্রাকযোগে প্রতিষ্ঠানটির বিভিন্ন নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের মধ্যে ছিল ৬০০ পিস এম.এস. পাইপ, ১৬০ পিস স্টিল শাটার, ১৬০ পিস স্টিল জয়েন্ট, ১০টি জানালার গ্রিল, ৯টি মোবাইল ফোন এবং নগদ ৩৫ হাজার টাকা। যার মোট আনুমানিক বাজারমূল্য ৪৬ লাখ ৮০ হাজার টাকা।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর