হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

সংবাদ থেকে
গ্লোবাল টেক জায়ান্ট শাওমি বাংলাদেশে পাঁচটি পার্সোনাল কেয়ার ডিভাইস নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে শাওমি হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমার, শাওমি ইলেকট্রিক শেভার এস১০১, শাওমি ইলেকট্রিক শেভার এস২০০, শাওমি কমপ্যাক্ট হেয়ার ড্রায়ার এইচ১০১ ও শাওমি স্মার্ট স্কেল এস২০০। প্রতিদিনের জীবনকে আরও সহজ করে তুলতে লাইনআপগুলোতে প্র্যাকটিক্যাল কার্যকারিতা, কমপ্যাক্ট ডিজাইন ও সুবিধাজনক নানান ফিচার ব্যবহার করা হয়েছে, যা পোশাকের যত্ন, পার্সোনাল গ্রুমিং, চুলের স্টাইলিং ও ওয়েলনেস মনিটরিংয়ে সহায়তা করবে।
পোশাককে পরিপাটি ও ভাঁজমুক্ত রাখার সহজ সমাধান হিসেবে শাওমি গার্মেন্ট হ্যান্ডহেল্ড স্টিমার নিয়ে আসা হয়েছে। এতে ১,৩০০ ওয়াট পাওয়ার ব্যবহার করা হয়েছে, যা ২৬ সেকেন্ডেরও কম সময়ে গরম হবে ও একবারে ৬টি শার্ট পর্যন্ত স্টিম করতে পারে। পাশাপাশি, এর হাই-টেম্পারেচার স্টিম ৯৯.৯% পর্যন্ত জীবাণু ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম, যা পোশাককে রাখবে পরিচ্ছন্ন ও আরামদায়ক। ঘরে-বাইরে প্রতিদিনের ব্যবহারে এতে ১৬০ মিলিলিটার রিমুভেবল ওয়াটার ট্যাঙ্ক ও ফোল্ডেবল ডিজাইন ব্যবহার করা হয়েছে যা ভার্টিকাল স্টিমিং ও হরাইজন্টাল আইরনিংকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলবে।
আরামদায়ক ও কার্যকর গ্রুমিং অভিজ্ঞতা দিতে শাওমি ইলেকট্রিক শেভার এস১০১ ডিজাইন করা হয়েছে। ডিভাইসটির ডুয়েল-ট্র্যাক ১৮-ব্লেড ডিজাইন ও তিন সেটের ডুয়েল-ট্র্যাকের ফয়েল আরও নিখুঁতভাবে ফেসিয়াল হেয়ার দূর করতে সহায়তা করে। সহজেই ধুয়ে পরিষ্কার করতে এতে আইপিএক্স৭ ওয়াটার রেজিজট্যান্ট বডি ব্যবহার করা হয়েছে। সি-টাইপ চার্জিং পোর্ট থাকায় এটি রিচার্জ করাও সহজ। এর বিল্ট-ইন হাই-পারফরম্যান্স লিথিয়াম-আয়ন ব্যাটারি মাত্র দেড় ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয় এবং একবার পূর্ণ চার্জে প্রতিদিন ১ মিনিট করে ফাস্ট শেইভ করা হলেও এটি ২ মাস পর্যন্ত একটানা ব্যবহার করা সম্ভব।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
