নোয়াখালীতে প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তে দুই অতিরিক্ত জেলা প্রশাসক

সংবাদ থেকে
অভিযোগটি তদন্তের জন্য দুই অতিরিক্ত জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
রোববার (২৫ অক্টোবর) সহকারী শিক্ষক পদে আবেদনকারী মুক্তা বেগম জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মো. সোহরাব উদ্দিন ও কম্পিউটার অপারেটর মোহাম্মদ মঈন উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবিবের বিরুদ্ধে তাঁদের সহযোগিতা করার অভিযোগ তোলা হয়েছে।
লিখিত অভিযোগে মুক্তা বেগম দাবি করেন, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর সহকারী শিক্ষক পদে চাকরি দেওয়ার আশ্বাসে তাঁর কাছ থেকে নগদ, চেক ও অন্য মাধ্যমে মোট আট লাখ টাকা নেওয়া হয়। এ লেনদেনে স্থানীয় এক শিক্ষক মধ্যস্থতা করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে দীর্ঘ সময় পার হলেও তাঁর চাকরি হয়নি এবং টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তিরা নানা অজুহাতে সময়ক্ষেপণ করছেন বলে দাবি করেন তিনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





