ময়মনসিংহে মালগুদাম এলাকায় ১৬ কেজি গাঁজাসহ দুই বোন গ্রেপ্তার
সূত্র: Dainik Jahan / অপরাধ

সংবাদ থেকে
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মহিউদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই বোনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালি থানাধীন ১ নম্বর পুলিশ ফাঁড়ির আওতাধীন মালগুদাম এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর মহিউদ্দিনের নেতৃত্বে ফাঁড়ির একটি চৌকস দল মালগুদাম এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে মোছাঃ মিতু আক্তার (২৭) ও ললিতা বেগম (৩৪) নামের দুই নারীর হেফাজত থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মূল প্রতিবেদন: Dainik Jahan
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



