২৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মাদক মামলায় মাধবপুরের ১ জনের ১০ বছরের কারাদণ্ড

সূত্র: Habiganj Express / অপরাধ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. এমরান খাঁন ওরফে ইমরান খাঁন নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২ আগস্ট মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় জিসান স্টোরের সামনে অভিযান চালিয়ে এমরান খাঁনকে আটক করে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করে। পরে তদন্ত শেষে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এমরান খাঁনকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেন। অপর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা থানায় পাঠানো হবে বলে জানানো হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. নুরুল ইসলাম।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর